২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে বিশাল জনসমুদ্রে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। অনুষ্ঠানের শুরুতেই দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা তারেক রহমান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও ঠিক একইভাবে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছে। তিনি উল্লেখ করেন, আজ বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া কথা বলার অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ দেশ দেশ গড়ার ডাক দিয়ে তিনি বলেন, "আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা এমন এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে।"
তরুণ প্রজন্মের ওপর আস্থা আগামীতে তরুণ প্রজন্মই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। তিনি একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ওপর জোর দেন। বক্তব্যের একপর্যায়ে তিনি তিনবার উচ্চারণ করে বলেন, "আমরা দেশের শান্তি চাই।"

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন