রাজনীতির সংবাদ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর পদ থেকে পদত্যাগ করবেন।বিশেষ প্রতিনিধি | মো: ছিরু মিয়া বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।
তিনি জানান, শৈলকূপা এলাকার সার্বিক উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তিনি সংসদ সদস্য হতে আগ্রহী।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শৈলকূপার মানুষ নানামুখী সমস্যায় জর্জরিত। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে মো. আসাদুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দিয়েছেন। তাঁর পদত্যাগ এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, একজন শীর্ষ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ নেওয়া আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন