নজরবিডি ডেস্ক | রাজনীতি ও শোবিজ
“রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ মহলেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের বক্তব্য নিয়ে ইতোমধ্যে নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
নিজের ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লেখেন,
“আজ এ দেশের মানুষ চায়…”—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
তারেক রহমান তার বক্তব্যে বলেন,
“আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”
তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি সাংস্কৃতিক ও শোবিজ অঙ্গনের মানুষজনও এ বক্তব্য নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে অনলাইন জুড়ে আলোচনা-প্রতিক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন