২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হাসনাবাদের ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসা’ ভবনে গত শুক্রবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ইতোমধ্যেই এই রহস্যজনক বিস্ফোরণের নেপথ্য কারণ উদঘাটন করতে সক্ষম হয়েছে।
বিস্ফোরণে আহতরা হলেন— মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের দুই সন্তান উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণে মাদরাসা ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে সেখানে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এই ঘটনার বিস্তারিত তথ্য ও তদন্তের অগ্রগতি জানাতে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন