২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনে নিজের প্রাপ্তি বা আসনের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখছেন জানিয়ে নুর বলেন, "ব্যক্তিগতভাবে আমি কী পেলাম বা আমার দল কয়টি আসন পেল, তা মুখ্য নয়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।"
পটুয়াখালী-৩ আসনের বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশীদের প্রতি সমবেদনা জানিয়ে নুর বলেন, "শিপলু খান ও হাসান মামুন ভাইদের ত্যাগের কথা আমি জানি। বিএনপি রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে আমাকে সমর্থন দিয়েছে। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করব।"
তিনি আরও যোগ করেন, "দলের চেয়ারম্যান আমাকে ঢাকার আসনে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি আমার শেকড়, অর্থাৎ চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন