নজর বিডি

ডুমুরিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন খেলাফত মজলিস প্রার্থী মুফতি আঃ কাইউম

 ২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আঃ কাইউম জমাদ্দার নিজে উপস্থিত থেকে সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। তিনি এই আসনে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় মুফতি আঃ কাইউম জমাদ্দারের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

খুলনা জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা সহ-সভাপতি হাফেজ আবুল বাশার, যুগ্ম সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম মনিরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মোঃ মিজানুর রহমান ও সহ-বাইতুল মাল সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলমগীর

এছাড়াও হাফেজ মোঃ মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মাওলানা নুরুল্লাহ, হাফেজ আবুল কাশেম, হাফেজ ইয়াসিন ও মোহাম্মদ ওমেদ আলীসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন খেলাফত মজলিস প্রার্থী মুফতি আঃ কাইউম

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

 ২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আঃ কাইউম জমাদ্দার নিজে উপস্থিত থেকে সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। তিনি এই আসনে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় মুফতি আঃ কাইউম জমাদ্দারের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

খুলনা জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা সহ-সভাপতি হাফেজ আবুল বাশার, যুগ্ম সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম মনিরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মোঃ মিজানুর রহমান ও সহ-বাইতুল মাল সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলমগীর

এছাড়াও হাফেজ মোঃ মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মাওলানা নুরুল্লাহ, হাফেজ আবুল কাশেম, হাফেজ ইয়াসিন ও মোহাম্মদ ওমেদ আলীসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত