নজর বিডি

নাহিদ ইসলামের জন্য আসন ছাড়লেন জামায়াতের আতিক

২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

ঢাকা-১১ সংসদীয় আসনে দীর্ঘ দশ মাসেরও বেশি সময় ধরে নির্বাচনি প্রচার চালানোর পর জোটের স্বার্থে সরে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে এই আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

 রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য জানিয়ে আমি এই আসন থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি থেকে তিনি রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকায় জনমত তৈরিতে কাজ করেছেন এবং জরিপেও তার পক্ষে ব্যাপক জনসমর্থন উঠে এসেছিল। তবে ইনসাফের বাংলাদেশ গড়ার বৃহত্তর লক্ষ্যে তিনি নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানান।

 উল্লেখ্য, সম্প্রতি জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হয়েছে। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই নতুন ঐক্যের ঘোষণা দেন। সেই সমঝোতার অংশ হিসেবেই ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে জোটের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়।

 আতিকুর রহমানের এই ত্যাগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তার শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে তার এই ‘উদারতা’ ও ‘সাংগঠনিক আনুগত্যের’ প্রশংসা করছেন। অনেকেই একে জামায়াতের রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

আতিকুর রহমান বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নাহিদ ইসলামের জন্য আসন ছাড়লেন জামায়াতের আতিক

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত