২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। নুসরাত জানান, জামায়াতে ইসলামীসহ ১০-দলীয় জোটে এনসিপির অংশগ্রহণের সিদ্ধান্ত তাকে হতাশ করেছে। তার মতে, এই জোট গঠনের মাধ্যমে দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ এনসিপির মূল রাজনৈতিক আদর্শ ও ‘বাংলাদেশপন্থা’ থেকে বিচ্যুত হয়েছেন।
ফেসবুক পোস্টে নুসরাত আরও উল্লেখ করেন, দলের আহ্বায়কসহ দায়িত্বশীলরা বারবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে তৃণমূলের নেতা-কর্মী এবং মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ‘প্রবঞ্চনা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি পুনর্বিবেচনা করে ভবিষ্যতে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর বিকেলে জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরপরই দলটির ভেতরে এই বিভক্তি প্রকাশ পেল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন