নজর বিডি

জয়পুরহাট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল: সুশাসন ও বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার

 নজরবিডি, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল কার্যক্রমে জেলা ও শহর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পুরো প্রক্রিয়াজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ও সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হাসিবুল আলম লিটন, এডভোকেট মামুনুর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ার হোসেন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, জয়পুরহাট বারের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সদর নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, এডভোকেট আসলাম হোসেনসহ জেলা ও শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান সাইদ বলেন, “আমরা জয়পুরহাটকে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে বেকারত্ব দূর করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক ও সুশাসনসমৃদ্ধ জয়পুরহাট গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” এ সময় জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “ফজলুর রহমান সাইদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে জয়পুরহাট–১ আসনের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।” মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ফজলুর রহমান সাইদের বিজয় প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল: সুশাসন ও বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত