নজরবিডি | ঢাকা
আজ সোমবার ২৯ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর এই মনোয়ন পত্র জমা দেয়া দেন।
মনোনয়ন জমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর উত্তরার সাতটি থানার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন এবং প্রার্থীর প্রতি তাঁদের সমর্থন ও আস্থা প্রকাশ করেন।
মনোনয়ন জমা শেষে প্রতিক্রিয়ায় আরিফুল ইসলাম বলেন,
“বৃহত্তর উত্তরাবাসীর নাগরিক মর্যাদা, নিরাপত্তা ও কর্মসংস্থানের উন্নয়নে আমি মাঠভিত্তিক রাজনীতির মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে সংযুক্ত থাকব। জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”
এদিকে এনসিপি ও ১১ দলের জোটের পক্ষ থেকে ভোটারদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা–১৮ আসনে জোটপ্রার্থী আরিফুল ইসলামকে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়ে নেতাকর্মীরা তাঁর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন।
তারা আশা প্রকাশ করেন, জনগণ উন্নয়ন ও জনস্বার্থের পক্ষে অবস্থান নিয়ে এই প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন