নজর বিডি

খুলনা-৫ আসনে আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই: আলী আসগর লবি

নজরবিডি, ৩০ ডিসেম্বর ২০২৫

খুলনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, এই আসনে তার চেয়ে শক্তিশালী বা হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। তিনি জনগণের সমর্থনের ওপর পূর্ণ আস্থা রেখে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে আলী আসগর লবি বলেন, "আমার কাছে সব প্রার্থীই সমান। তবে বাস্তবিকভাবে এই আসনে আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। নির্বাচনে চূড়ান্ত রায় দেবে জনগণ। আমরা পুরোপুরি জনগণের ওপর নির্ভরশীল। ওপরে আল্লাহ আর নিচে জনগণ—ইনশাআল্লাহ আমাদের জয় হবে।"

এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং দেশে শান্তি কামনা করি।"

সকল ধর্মাবলম্বীদের সমর্থনের কথা উল্লেখ করে লবি বলেন, "আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করছি। সনাতন ধর্মের অনুসারীরা আমাদের পাশে আছেন। আমরা স্বাধীনতার পক্ষে কাজ করি, তাই কোনো হুমকির প্রশ্নই আসে না।"

খুলনা-৫ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনা-৫ আসনে আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই: আলী আসগর লবি

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি, ৩০ ডিসেম্বর ২০২৫

খুলনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, এই আসনে তার চেয়ে শক্তিশালী বা হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। তিনি জনগণের সমর্থনের ওপর পূর্ণ আস্থা রেখে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে আলী আসগর লবি বলেন, "আমার কাছে সব প্রার্থীই সমান। তবে বাস্তবিকভাবে এই আসনে আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। নির্বাচনে চূড়ান্ত রায় দেবে জনগণ। আমরা পুরোপুরি জনগণের ওপর নির্ভরশীল। ওপরে আল্লাহ আর নিচে জনগণ—ইনশাআল্লাহ আমাদের জয় হবে।"

এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং দেশে শান্তি কামনা করি।"

সকল ধর্মাবলম্বীদের সমর্থনের কথা উল্লেখ করে লবি বলেন, "আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করছি। সনাতন ধর্মের অনুসারীরা আমাদের পাশে আছেন। আমরা স্বাধীনতার পক্ষে কাজ করি, তাই কোনো হুমকির প্রশ্নই আসে না।"

খুলনা-৫ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত