নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার থেকে ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ; নিরাপত্তা জোরদারে ২৭ প্লাটুন বিজিবি

নজরবিডি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু সময় আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়িটি রওনা হয়।

 আজ বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা এবং দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৭ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

 প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা অনুযায়ী, মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহ রাখা হবে যাতে সর্বস্তরের মানুষ সম্মান জানাতে পারেন। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এভারকেয়ার থেকে ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ; নিরাপত্তা জোরদারে ২৭ প্লাটুন বিজিবি

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image
নজরবিডি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু সময় আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়িটি রওনা হয়।

 আজ বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা এবং দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৭ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

 প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা অনুযায়ী, মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহ রাখা হবে যাতে সর্বস্তরের মানুষ সম্মান জানাতে পারেন। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত