নজর বিডি

ধ্বংস-প্রতিশোধ নয়, সৌহার্দ্যের সমাজ গড়ার ডাক দিলেন তারেক রহমান

নজরবিডি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়; আসুন- ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি আরও বলেন, নতুন বছরে আমি দেশ-বিদেশের সবার অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি। শুভ নববর্ষ। তারেক রহমান বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে উৎসারিত হয় নববর্ষের নতুন বার্তা। নতুন বছরের আগমন পুরোনো বছরের গ্লানি মুছে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। ১ জানুয়ারি তথা ইংরেজি নববর্ষ আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে এর মাধ্যমে উৎসবের পরিসর বিস্তৃত করেছে। এটি বিশ্বজুড়ে নানাভাবে পালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়। এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। নতুন বছরে আমরা নতুন করে স্বপ্ন দেখি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রতিটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।
তিনি বলেন, গত বছরটি এখনও আমাদের মনে জাগ্রত। অর্জন ও সাফল্যের পাশাপাশি বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর যন্ত্রণা একদিকে যেমন আমাদের উচ্ছ্বসিত করবে, অন্যদিকে বেদনাহত করবে। তারেক রহমান বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে- একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাসহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। তার অভিযোগ, গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকার বন্দী করে রেখেছিল। এখন ফের সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে। তিনি বলেন, নববর্ষ সবার জীবনে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা জাগায়। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন ও নির্যাতন। বিশ্ব পরিমণ্ডলে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে ইংরেজি নববর্ষ। তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ্বব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব। এই উৎসবের দিনে তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সামাজিক ও রাজনৈতিক পরিসরে সব বাধা অতিক্রম করে সংগ্রামমুখর জীবনের ঐতিহ্যের পথ ধরে এ জাতিকে অগ্রসর করতে সবার সম্মিলিত প্রয়াস চালাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নববর্ষে আমাদের উচ্চারণ হোক—‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়; আসুন- ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’ এভাবেই নির্মিত হবে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ধ্বংস-প্রতিশোধ নয়, সৌহার্দ্যের সমাজ গড়ার ডাক দিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত