নজরবিডি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মুকসুদপুর উপজেলার মুকসুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী লাকু ওই গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লিয়াকত আলী লাকু সরকারি জমিতে থাকা মূল্যবান গাছ অবৈধভাবে কাটার চেষ্টা করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা ও অবৈধভাবে গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় লিয়াকত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মুকসুদপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ভবিষ্যতে সরকারি জমি বা সম্পদের ক্ষতি করার চেষ্টা করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন