নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

ডুমুরিয়া (খুলনা), ২ জানুয়ারি:

খুলনার ডুমুরিয়ায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম।

স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতিতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে গিয়ে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মন্ডলকে অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

ডুমুরিয়া (খুলনা), ২ জানুয়ারি:

খুলনার ডুমুরিয়ায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম।

স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতিতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে গিয়ে গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মন্ডলকে অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত