নজরবিডি, ৩ জানুয়ারি ২০২৬
তবে শ্রদ্ধা অত্যন্ত বিনয়ের সঙ্গে হাতজোড় করে তাঁদের ছবি তুলতে নিষেধ করেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা যখন হাসপাতালের সামনে পৌঁছান, তখন তাঁদের দুজনের মুখেই মাস্ক ছিল। বাবার অসুস্থতা নিয়ে ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হলেও পারিবারিক সূত্রে জানা গেছে— এটি কোনো গুরুতর সমস্যা নয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) জন্যই তাঁরা সেখানে গিয়েছিলেন।
দীর্ঘদিন পর প্রকাশ্যে আসায় শ্রদ্ধাকে নিয়ে ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল ছিল। গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিং চলাকালীন বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওঠার পর এটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি।
পাপারাজ্জিদের ক্যামেরা দেখে শ্রদ্ধা কিছুটা বিরক্ত হলেও অত্যন্ত ধৈর্য্যের পরিচয় দেন। বিনয়ের সঙ্গে হাতের ইশারায় ছবি তুলতে মানা করেন এবং দ্রুত বাবার সঙ্গে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শ্রদ্ধার এমন মার্জিত আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন