নজর বিডি

নড়াইলের দুই আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ তথ্য জানান।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল-১ সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম,
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার,
স্বতন্ত্র প্রার্থী আ. রহমান।

এ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুবুর রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ ও গাজী খালেদ আশরাফের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

অপরদিকে নড়াইল-২ সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ,
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু,
ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,
খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার,
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম,
স্বতন্ত্র প্রার্থী সোয়েব আলী।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলের দুই আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত