নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

সরকারি কর্মচারীদের উৎসবমুখর খেলাধুলা: দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকালে শহরের গোর-এ-শহীদ ময়দানে (বড় মাঠ) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মজীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় দল অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মচারীদের উৎসবমুখর খেলাধুলা: দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকালে শহরের গোর-এ-শহীদ ময়দানে (বড় মাঠ) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মজীবনে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় দল অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত