নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

দিনাজপুরে উদ্বোধন হলো “লিচু চত্বর”: নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন

নজরবিডি। রংপুর

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দায়িত্বপূর্ণ উদ্যোগে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, যিনি চত্বরটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এবং দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক। তার পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে লিচু চত্বর বাস্তব রূপ পেয়েছে।

নগরীর নান্দনিকতা বৃদ্ধি, ঐতিহ্যবাহী লিচুর ব্র্যান্ডিং এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই চত্বর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা চত্বর পরিদর্শন করে নকশা ও উদ্দেশ্য ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উদ্ভাবনী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে উদ্বোধন হলো “লিচু চত্বর”: নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি। রংপুর

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দায়িত্বপূর্ণ উদ্যোগে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, যিনি চত্বরটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এবং দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক। তার পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে লিচু চত্বর বাস্তব রূপ পেয়েছে।

নগরীর নান্দনিকতা বৃদ্ধি, ঐতিহ্যবাহী লিচুর ব্র্যান্ডিং এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই চত্বর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা চত্বর পরিদর্শন করে নকশা ও উদ্দেশ্য ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উদ্ভাবনী ভূমিকা পালন করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত