নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬
রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসভবন ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্বরত পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য মেলায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।
এর কিছু সময় পর, বেলা ১১টা ১৫ মিনিটে একই এলাকার সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে ওমর ফারুকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন