নজর বিডি
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সাভারে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নথিপত্রে কারচুপির অভিযোগে সাভারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

ভোক্তা অধিকার জানায়, বাগবাড়ি মোড় এলাকার ‘গ্রীন টাউন এলপি গ্যাস’ নামে একটি ডিপোতে অভিযান চালিয়ে দেখা যায়, তারা বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ করেনি। এই অনিয়মসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘ভাই ভাই ব্রাদার্স’ নামে এক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে ক্রয় ও বিক্রয় ভাউচার না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ মেলায় তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, "গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে সাভার মডেল থানা-পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাভারে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নথিপত্রে কারচুপির অভিযোগে সাভারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

ভোক্তা অধিকার জানায়, বাগবাড়ি মোড় এলাকার ‘গ্রীন টাউন এলপি গ্যাস’ নামে একটি ডিপোতে অভিযান চালিয়ে দেখা যায়, তারা বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ করেনি। এই অনিয়মসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘ভাই ভাই ব্রাদার্স’ নামে এক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে ক্রয় ও বিক্রয় ভাউচার না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ মেলায় তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, "গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে সাভার মডেল থানা-পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় উপস্থিত ছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত