নজর বিডি

মনোনয়ন বাতিলে ব্যতিক্রমী দোয়া মাহফিলের আয়োজন স্বতন্ত্র প্রার্থী শিখার

জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবিকুন্নাহার শিখার মনোনয়ন বৈধতা পাওয়ার আসায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী দোয়া মাহফিল।     রবিবার, ৪ জানুয়ারি, বিকেলে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আমাদের পছন্দের একমাত্র মহিলা প্রার্থী সাবেকুন্নাহারের মনোনয়ন বাতিলে আমরা মর্মাহত। ঠুনকু কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। তাই এই আয়োজনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে বৈধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। দোয়া মাহফিলে শিখা বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাকে বারবার সামনে এগিয়ে দিয়েছে। তারা আমাকে সাহস জোগাতে এসেছে। আজকের এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আমি তাদের হৃদয়ে আছি। আমি আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার প্রার্থিতা ফিরে পেয়ে জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, শিখা সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব জনপ্রিয়তা রয়েছে। মনোনয়নপত্র বাতিলের পর তার সমর্থকরা এই উদ্যোগ গ্রহণ করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ ও প্রার্থনার আয়োজন করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ব্যতিক্রম আয়োজন প্রার্থী শিখার প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। এখন দেখার বিষয়, প্রশাসন ও নির্বাচন কমিশন এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মনোনয়ন বাতিলে ব্যতিক্রমী দোয়া মাহফিলের আয়োজন স্বতন্ত্র প্রার্থী শিখার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবিকুন্নাহার শিখার মনোনয়ন বৈধতা পাওয়ার আসায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী দোয়া মাহফিল।     রবিবার, ৪ জানুয়ারি, বিকেলে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আমাদের পছন্দের একমাত্র মহিলা প্রার্থী সাবেকুন্নাহারের মনোনয়ন বাতিলে আমরা মর্মাহত। ঠুনকু কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। তাই এই আয়োজনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে বৈধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। দোয়া মাহফিলে শিখা বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাকে বারবার সামনে এগিয়ে দিয়েছে। তারা আমাকে সাহস জোগাতে এসেছে। আজকের এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আমি তাদের হৃদয়ে আছি। আমি আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার প্রার্থিতা ফিরে পেয়ে জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, শিখা সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব জনপ্রিয়তা রয়েছে। মনোনয়নপত্র বাতিলের পর তার সমর্থকরা এই উদ্যোগ গ্রহণ করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ ও প্রার্থনার আয়োজন করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ব্যতিক্রম আয়োজন প্রার্থী শিখার প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। এখন দেখার বিষয়, প্রশাসন ও নির্বাচন কমিশন এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত