নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

দেশের মাটিতেই মরতে চেয়েছিলেন দেশনেত্রী, আমরা আজ এতিম: নজরুল ইসলাম মঞ্জু

নজরবিডি, ৫ জানুয়ারি ২০২৬

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে দেশের জনগণ আজ এতিম হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন,

“বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চাপ দেওয়া হলেও তিনি বলেছিলেন— দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; মরতে হলে দেশের মাটিতে মরব, বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচব।”

রোববার (৪ জানুয়ারি) বিকেলে খুলনার লবণচরা ও সন্ধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত পৃথক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু তাঁর বক্তব্যে আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশপন্থী রাজনীতির ধারক ও বাহক। তাঁর রেখে যাওয়া আদর্শে যদি আমরা অটুট থাকতে পারি, তবে আধিপত্যবাদী শক্তির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের স্বার্থে আমাদের ভেদাভেদ ভুলে এক হতে হবে।”

নজরুল ইসলাম মঞ্জু গতকাল খুলনায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন:

জোহর বাদ: কায়েমিয়া জামে মসজিদে প্রখ্যাত ফুটবলার ও জেলা ফুটবল দলের কোচ মো. দস্তগীর হোসেন নীরার জানাজায় অংশগ্রহণ।

আসর বাদ: ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে লবণচরা ব্রিজ ময়দানে স্মরণ সভা ও দোয়া মাহফিল। সভাপতিত্ব করেন এইচ এম আসলাম হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুল ইসলাম আইয়ুবী।

মাগরিব বাদ: ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলিয়া উড ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে স্মরণ সভা। সভাপতিত্ব করেন শেখ জামিরুল ইসলাম জামিল। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, ইকরামুল হক হেলাল, শেখ আকিরুল ইসলাম, আমির হোসেন বাচ্চু, শেখ জাহিদুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তাঁকে জান্নাত নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশের মাটিতেই মরতে চেয়েছিলেন দেশনেত্রী, আমরা আজ এতিম: নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত