নজরবিডি, ৫ জানুয়ারি ২০২৬
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে হাতেনাতে ধরা হয়।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।
হল প্রশাসন জানায়, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক হলে মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে কক্ষটিতে অভিযান চালানো হয়। অভিযানে কক্ষের ভেতর থেকে বিভিন্ন ব্রান্ডের ২১ বোতল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানান, ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য তিনি তাঁর গ্রামের বাড়ি জামালপুরের সীমান্ত অঞ্চল থেকে এই মদের বোতলগুলো সংগ্রহ করে এনেছিলেন।
এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক উদ্ধারের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে হল প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন