নজবিডি, ৫ জানুয়ারি ২০২৬
মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই রেকর্ড স্ট্রিমিংয়ের মাইলফলক স্পর্শ করেছে গানটি। এর রেশ এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পৌঁছে গেছে। সম্প্রতি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর গ্যালারিতে এই গানটি বাজতে শোনা যায়।

বাংলাদেশি ভক্তদের এই ভালোবাসা এড়িয়ে যাননি হানিয়া আমির। বিপিএলের মাঠে গানটি বাজার একটি বিশেষ মুহূর্তের ভিডিও তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। বিষয়টি নজরে আসার পর থেকেই দুই দেশের নেটিজেনদের মাঝে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আসিম আজহারের গায়কী আর নতুন ধাঁচের সংগীতায়োজন গানটিকে এক অনন্য উচ্চতা দিয়েছে। একদিকে ভক্তরা সুরের জাদুতে মুগ্ধ, অন্যদিকে সমালোচকরাও এর নির্মাণশৈলীর প্রশংসা করছেন। সব মিলিয়ে ‘মেরি জিন্দেগি হে তু’ গানটি এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন