নজরবিডি, ৭ জানুয়ারি, ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানটেক থানার আওতাধীন একটি আবাসিক ফ্ল্যাটে যৌথ বাহিনীর আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই তল্লাশিতে অভিযুক্তের খাটের নিচ থেকে ধারালো ছোরা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “যৌথ বাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার হেফাজত থেকে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আটক ব্যক্তির পূর্বের অপরাধ সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে।”
স্থানীয় একাধিক সূত্র জানায়, আটক বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা থাকায় তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “এলাকায় তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত থাকত। অনেকেই তার জমি দখল ও চাঁদাবাজির শিকার হয়েছেন কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কেউ বিচার পাওয়ার সাহস পায়নি।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমনে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন