ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১
দূর্ঘটনা
ঘন কুয়াশা ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলস্টেশনসংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুপারভাইজারের নাম তারেক। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং পূর্বাশা পরিবহনের বাসটিতে দায়িত্ব পালন করছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এ সময় এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে দেখতে না পেয়ে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ভোরের দিকে পুরো এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দৃশ্যমানতা কম থাকায় থেমে থাকা ট্রাকটি বাসচালকের চোখে পড়েনি।
হাসাড়া হাইওয়ে থানার ওসি (তদন্ত) টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ছয় থেকে সাতজন যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

নজর/মুন্সীগঞ্জ/সিরাজদিখান/০৯
উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন