নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমামসহ ২ জন নিহত

নজরবিডি, ৯ জানুয়ারি, ২০২৬

হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমাম ও একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জেলার সদর ও বাহুবল উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ মারা যান।

আহত বাকি তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয়ের বাজার সড়কের রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক আবিদ আলী নিহত হন। নিহত আবিদ আলী চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করতে আসার আগেই তিনি প্রাণ হারান।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমামসহ ২ জন নিহত

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৯ জানুয়ারি, ২০২৬

হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমাম ও একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জেলার সদর ও বাহুবল উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ মারা যান।

আহত বাকি তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয়ের বাজার সড়কের রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক আবিদ আলী নিহত হন। নিহত আবিদ আলী চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করতে আসার আগেই তিনি প্রাণ হারান।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত