নজরবিডি, নড়াইল
নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মোল্যা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সদর থানার তারাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল মোল্যা নড়াইল সদর থানার তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই সাব্বির শেখ ও এএসআই আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিংগাশোলপুর ইউনিয়নে অভিযানে নামেন।
রাত ৮টা ৪০ মিনিটের দিকে তারাপুর গ্রামের জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে কামাল মোল্যাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন