নজরবিডি, রাজধানী
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ ৯ জনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রূপনগর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আলমগীর খান (৫২)। এছাড়া অন্য আটজন হলেন— মোঃ অদুল্লাহ (৩৫), মোঃ সিনান সায়েফী (২৩), মোঃ পারভেজ মোশারফ (২২), মোঃ শাহীন (৩০), মোঃ রুবেল (৩০), মোঃ আঃ রাজ্জাক মিয়া (৫১), জামাল হোসেন (৪২) ও মোঃ আল আমিন (২৬)।
রূপনগর থানা সূত্র জানায়, অপরাধ দমনে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত মোঃ আলমগীর খান ও মোঃ অদুল্লাহকে সুনির্দিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার দায়ে গ্রেফতারকৃত অপর সাতজনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মিরপুর স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন