নজর বিডি
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

অগ্নিকান্ড

গোপালগঞ্জ, মুকসুদপুর   গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুকসুদপুর ফায়ার স্টেশনের ২০০ গজের মধ্যে টিএনটি অফিসের সামনে কয়েকটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ১০ জানুয়ারী আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে দোকানগুলো থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডে সুনিল সাহা,নির্মল সাহা,ও ইকরাম মিয়ার গোডাউনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

অগ্নিকান্ড

গোপালগঞ্জ, মুকসুদপুর   গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুকসুদপুর ফায়ার স্টেশনের ২০০ গজের মধ্যে টিএনটি অফিসের সামনে কয়েকটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ১০ জানুয়ারী আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে দোকানগুলো থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডে সুনিল সাহা,নির্মল সাহা,ও ইকরাম মিয়ার গোডাউনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত