নজর বিডি

বছর না ঘুরতেই ভাঙল তাহসান-রোজার সংসার

বছর না ঘুরতেই ভাঙল তাহসান-রোজার সংসার

নজরবিডি, ১০ জানুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে চলা দীর্ঘদিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ। বিয়ের মাত্র এক বছরের মাথায় তাদের এই সম্পর্কের ইতি ঘটল।

শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে তাহসান খান জানান, তারা এখন আর একসঙ্গে থাকছেন না। তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। মূলত গত জুলাই মাসের শেষ দিক থেকেই আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।”

গত কয়েক মাস ধরেই নেটিজেনদের মধ্যে তাহসান ও রোজার সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষা চলছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে না থাকা এবং বিচ্ছেদ নিয়ে নানা পোস্ট দেখা গেলেও এতোদিন দুজনেই চুপ ছিলেন। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনলেন এই তারকা।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি অত্যন্ত ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা আহমেদ পেশায় একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশেই সুনামের সঙ্গে কাজ করছেন। এক বছরের মাথায় এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে ভক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বছর না ঘুরতেই ভাঙল তাহসান-রোজার সংসার

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ১০ জানুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে চলা দীর্ঘদিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদ। বিয়ের মাত্র এক বছরের মাথায় তাদের এই সম্পর্কের ইতি ঘটল।

শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে তাহসান খান জানান, তারা এখন আর একসঙ্গে থাকছেন না। তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। মূলত গত জুলাই মাসের শেষ দিক থেকেই আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।”

গত কয়েক মাস ধরেই নেটিজেনদের মধ্যে তাহসান ও রোজার সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষা চলছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে না থাকা এবং বিচ্ছেদ নিয়ে নানা পোস্ট দেখা গেলেও এতোদিন দুজনেই চুপ ছিলেন। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনলেন এই তারকা।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি অত্যন্ত ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা আহমেদ পেশায় একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশেই সুনামের সঙ্গে কাজ করছেন। এক বছরের মাথায় এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে ভক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত