নজর বিডি

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিবির নেতা জামাল নিহত, আহত ১

ফটিকছড়ি। চট্রগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং শাহনগর এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত জামাল ও আহত নাছির দুজনই শাহনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে জামালকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। এ সময় নাছিরও গুলিবিদ্ধ হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিবির নেতা জামাল নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

ফটিকছড়ি। চট্রগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং শাহনগর এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত জামাল ও আহত নাছির দুজনই শাহনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে জামালকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। এ সময় নাছিরও গুলিবিদ্ধ হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত