নজরবিডি, ১০ জানুয়ারি, ২০২৬
রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ কার্যক্রম 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর মডেল থানা, শেরেবাংলা নগর থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশ পৃথক অভিযানে এসব অপরাধীকে গ্রেফতার করে।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যান: মিরপুর মডেল থানা: ২৭ জন, শেরেবাংলা নগর থানা: ১০ জন, যাত্রাবাড়ী থানা: ১১ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকার অপরাধপ্রবণ পয়েন্টগুলোতে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর মন্ডল, মোঃ সাজ্জাত হোসেন, শাহ আলম, নাঈম, অন্তর চন্দ্র বিশ্বাস, সোহান মিয়া, মোহাম্মদ বিল্লাল, মোঃ বাবু, শামীম মুন্সী, মোঃ তারেক, ওয়াহিদুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম, মোঃ শান্ত, মেহেদী হাসান বাবু, ইব্রাহিম খলিল, মোঃ ইমদাদুল হক, মোঃ হাসিব, মোঃ সুমন, মোঃ পিয়াল, মোঃ রবিউল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ আব্দুস সালাম, মোঃ শুভ, মোঃ আবুল হায়াত, মোঃ রতন শেখ ও গোপালী বেগম। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিনে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযানে নেমে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেফতার করে। অন্যদিকে, যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১১ জনকে আইনের আওতায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে 'অপারেশন ডেভিল হান্ট' এর এই বিশেষ পর্যায় শুরু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন