নজর বিডি
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

নজরবিডি, ১২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (১২ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার অবকাশ নেই। তবে কেউ যদি জনমনে আতঙ্ক সৃষ্টি বা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ। লেফটেন্যান্ট কর্নেল (অধিনায়ক), জেলা সেনা ক্যাম্প, গোপালগঞ্জ। মোঃ অলিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার। মোঃ নুরু আমিন, মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক গোপালগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত মুকসুদপুর উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো: ১. বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ (বাটিকামারী ইউনিয়ন)। ২. মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা (মহারাজপুর ইউনিয়ন)। ৩. গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় (মুকসুদপুর পৌরসভা)।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ১২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (১২ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার অবকাশ নেই। তবে কেউ যদি জনমনে আতঙ্ক সৃষ্টি বা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ। লেফটেন্যান্ট কর্নেল (অধিনায়ক), জেলা সেনা ক্যাম্প, গোপালগঞ্জ। মোঃ অলিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার। মোঃ নুরু আমিন, মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক গোপালগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত মুকসুদপুর উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো: ১. বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ (বাটিকামারী ইউনিয়ন)। ২. মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা (মহারাজপুর ইউনিয়ন)। ৩. গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় (মুকসুদপুর পৌরসভা)।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত