নজরবিডি, রাজধানী
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মোঃ ইউসুফ আলী (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত ১২:০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীর সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি চৌকস টিম জানতে পারে যে, বাউনিয়াবাদ হ্যাভেন সিটির পশ্চিম পাশে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইউসুফ আলীকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন