নজর বিডি

বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি: নজরুল ইসলাম খান

নজরবিডি, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। বিএনপি আশঙ্কা করছে, এর মাধ্যমে জাল এনআইডি তৈরি করে জাল ভোট প্রদান কিংবা অবৈধ অর্থ লেনদেন করা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ সবার নিচে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, "প্রথম সারিতে তিনটি বিশেষ দলের প্রতীক রাখা দৈব ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত।" সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনরায় ব্যালট পেপার ছাপানোর দাবি জানান তিনি।

ওমানে এক প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট পেপার পাওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে তুচ্ছ কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিপরীতে অন্য দলের বড় নেতারা প্রকাশ্য প্রচারণা চালালেও কমিশন নিশ্চুপ থাকছে বলে তিনি দাবি করেন।

নজরুল ইসলাম খান বলেন, "১৭-১৮ বছর ধরে রাজপথে সংগ্রামের পর এবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। বিএনপি সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাঈল জবিউল্লাহ, সদস্য মোর্শেদ হাসান খান, ড. মাহদী আমিন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, আনোয়ার হোসেন খোকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি: নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত