নজর বিডি

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

মধুপুর–এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক ছাত্রী সাভারের রেডিওকলোনি এলাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। বাসে তখন আরও দুইজন যাত্রী ছিলেন।

পথিমধ্যে অন্য যাত্রীরা নেমে গেলে বাসচালক, হেলপার ও তাদের সহযোগী ওই কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রাখে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ওসি আরও জানান, এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ভুক্তভোগীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ঘটনাটির ভিডিও ধারণ করার অভিযোগও রয়েছে।

পরদিন সকালে যমুনা সেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় একটি বাসকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী ঘটনার বর্ণনা দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে।

পরে ভুক্তভোগী, আটক ব্যক্তিরা ও সংশ্লিষ্ট বাসটিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত