নজরবিডি, খুলনা।
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও বসবাসযোগ্য রাষ্ট্রে রূপ দিতে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খুলনার বিভিন্ন স্থানে আয়োজিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন। ভালো নির্বাচনের জন্য জনগণের সতর্কতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া কখনও আপস করেননি। তিনি মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে নেতাকর্মীদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান তিনি। দল-মত নির্বিশেষে একটি সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
১. ডাকবাংলা হকার্স ইউনিয়ন, বাদ জোহর এপিসি স্কুল চত্বরে হকার্স ইউনিয়নের মিলন মেলা ও আলোচনা সভায় অংশ নেন। সভাপতিত্ব করেন মুরাদ হোসেন। ২. নাগরিক শোক সভা, বাদ আসর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গাজী শাহাদাৎ হোসেন। ৩. মন্দির বাদ এশা ২৪ নম্বর ওয়ার্ডের বাগমারা গোবিন্দ মন্দির ও তেঁতুলতলা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভাপতিত্ব করেন অসিম বিশ্বাস।

অনুষ্ঠানগুলোতে অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন