নজর বিডি

ঢাকা-১৭ আসনে ছাত্রদল ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে ছাত্রদল ভিত্তিক নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বয়কদের মধ্য থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে “ধানের শীষ” প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়।

নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৭ আসনে ছাত্রদল ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে ছাত্রদল ভিত্তিক নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বয়কদের মধ্য থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে “ধানের শীষ” প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়।

নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত