নজর বিডি

১০ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত লড়বে ২১৫ আসনে, ৬টি উন্মুক্ত

দীর্ঘ বৈঠক, কয়েক দফা দেনদরবার এবং অভ্যন্তরীণ নানা টানাপড়েন শেষে অবশেষে আসন বণ্টন সম্পন্ন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৪টি আসনে জোটগত সমঝোতা হলেও ৬টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমঝোতা অনুযায়ী, জোটের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ২১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটের অন্য শরিকদের মধ্যে আসন বণ্টনের চিত্র নিম্নরূপ:

রাজনৈতিক দল আসন সংখ্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২১৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৯
বাংলাদেশ খেলাফত মজলিস ২৩ (একক) + ৬ (উন্মুক্ত)
খেলাফত মজলিস ১২
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
এবি পার্টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

উল্লেখ্য, জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কোনো আসন না পেলেও জোটের হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে।

জোটের সঙ্গে কয়েক দফা আলোচনার পর আদর্শিক ও রাজনৈতিক সমীকরণের কারণে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৫৯টি আসনে এককভাবে 'হাতপাখা' প্রতীকে নির্বাচন করবে। তবে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, যেসব আসনে তাদের প্রার্থী নেই, সেখানে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

এরই মধ্যে রাজনৈতিক শিষ্টাচার হিসেবে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের আসন (বরিশাল-৬) থেকে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

জোটের সমঝোতা অনুযায়ী ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে যেখানে শরিক দলগুলো একে অপরের বিপক্ষে লড়বে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জ–৩, কিশোরগঞ্জ–১, মৌলভীবাজার–৪, নারায়ণগঞ্জ-৪, ফেনী–২ এবং ফরিদপুর–৪।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮ ও ১৯-সহ গুরুত্বপূর্ণ ২৯টি আসনে জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের অন্যতম শীর্ষ নেতা সারজিস আলমকে সমর্থন জানিয়ে পঞ্চগড়-১ আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত হিসাব যাচাই-বাছাই করে আজ বুধবারের মধ্যেই জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং সরকারবিরোধী ভোট যাতে বিভাজিত না হয়, সেজন্যই এই সমঝোতা করা হয়েছে বলে জোট নেতারা দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১০ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত লড়বে ২১৫ আসনে, ৬টি উন্মুক্ত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত