১৮ আসনে ধানের শীষ প্রতীক পেলেন এস এম জাহাঙ্গির হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গির হোসেন নির্বাচন কমিশনের বরাদ্দ অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে আজ আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।
এর আগে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন এস এম জাহাঙ্গির হোসেন। তিনি রাজধানীর ঢাকা ১৮ আসন এলাকায় গণসংযোগ, পথসভা, কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেন।
তিনি ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন