নজর বিডি
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কয়েকটি ইউনিয়নে পরিস্থিতির চরম অবনতি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম এবং হরিণটানা থানা অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, প্রকৌশলী মোঃ নূরুল হুদা, নির্বাচন অফিসার মনোরঞ্জন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইভা রাণী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে চেয়ারম্যান জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, সাবেক চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ নূরুন নবী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মুখতার হোসেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অভিযোগ করে বলেন, উপজেলার গুটুদিয়া ও ধামালিয়া ইউনিয়নে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বক্তারা এই দুই ইউনিয়নে পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভার আলোচনায় একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করা হয়। যেখানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। বক্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান চালুর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের কার্যকর ভূমিকা এবং নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির দাবিও উঠে আসে আলোচনায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত