নজর বিডি

সিলেটে শ্বশুরবাড়ি থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে নিজের শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন।

দীর্ঘ বছর পর সস্ত্রীক সিলেটে উপস্থিত হয়ে তারেক রহমান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে।"

তিনি আরও যোগ করেন, "আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।"

তারেক রহমানের উপস্থিতিতে মাঝরাতেও দক্ষিণ সুরমার সিলাম ও বিরাইমপুর এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমান উপস্থিত জনতার কাছে ধানের শীষকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি চাইলে উপস্থিত জনতা সমস্বরে তাকে আশ্বস্ত করেন।

তারেক রহমানের এই ঝটিকা সফরের মধ্য দিয়ে সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সিলেটে শ্বশুরবাড়ি থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে নিজের শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন।

দীর্ঘ বছর পর সস্ত্রীক সিলেটে উপস্থিত হয়ে তারেক রহমান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে।"

তিনি আরও যোগ করেন, "আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।"

তারেক রহমানের উপস্থিতিতে মাঝরাতেও দক্ষিণ সুরমার সিলাম ও বিরাইমপুর এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমান উপস্থিত জনতার কাছে ধানের শীষকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি চাইলে উপস্থিত জনতা সমস্বরে তাকে আশ্বস্ত করেন।

তারেক রহমানের এই ঝটিকা সফরের মধ্য দিয়ে সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত