নজর বিডি

দেড় কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: এস এম জাহাঙ্গীরের

জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। পাশাপাশি ১৮ মাসে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছেন ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঢাকা-১৮ আসনের সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন,
“এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। যাদের মধ্যে এমন চিন্তা আছে, তারা এখনই নিজেকে সংশোধন করুন।”

করোনাকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,
“যখন সন্তান বাবার লাশ পর্যন্ত দেখতে সাহস পেত না, তখন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং সহায়তা করেছি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। মানবিক দেশ গড়াই আমাদের লক্ষ্য।”

এদিকে উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

উত্তরখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জামির হোসেন, মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেড় কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: এস এম জাহাঙ্গীরের

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত