নজর বিডি

ঢাকা-১৯ আসনে দিলশানা পারুলের নির্বাচনী প্রচারণা শুরু

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল। দুপুরে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এই এমপি প্রার্থী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রচারণা কার্যক্রমের সূচনা করেন। এ সময় দিলশানা পারুল বলেন, জামায়াত তাদের সঙ্গে বন্ধু হিসেবে রয়েছে। আজকের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিটি এনসিপির সাংগঠনিক কর্মসূচি হওয়ায় শরিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তাদের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৯ আসনে দিলশানা পারুলের নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল। দুপুরে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এই এমপি প্রার্থী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রচারণা কার্যক্রমের সূচনা করেন। এ সময় দিলশানা পারুল বলেন, জামায়াত তাদের সঙ্গে বন্ধু হিসেবে রয়েছে। আজকের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিটি এনসিপির সাংগঠনিক কর্মসূচি হওয়ায় শরিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তাদের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত