নজর বিডি

টঙ্গীর দুই বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে শুরু হওয়া এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৩৫ জনকে।

শুক্রবার বেলা ১১টায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে একযোগে অভিযান শুরু করে। তল্লাশি চলাকালে বিভিন্ন ঘর থেকে:

১ কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩টি হাতবোমা উদ্ধার করা হয়।

অভিযানে আটক ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের পর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এরপর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীর দুই বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে শুরু হওয়া এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৩৫ জনকে।

শুক্রবার বেলা ১১টায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে একযোগে অভিযান শুরু করে। তল্লাশি চলাকালে বিভিন্ন ঘর থেকে:

১ কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩টি হাতবোমা উদ্ধার করা হয়।

অভিযানে আটক ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের পর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এরপর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত