গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মাহফিলের আয়োজন করে জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকায় অবস্থিত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
গোপালগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান এবং তাঁর জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মরহুম কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যু দেশের ক্রীড়া ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা অপূরণীয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন: চৌধুরী মঞ্জরুল ইসলাম: সদস্য সচিব, জেলা কোকো ক্রীড়া পরিষদ। আরিফুল হক: যুগ্ম আহ্বায়ক, জেলা কোকো ক্রীড়া পরিষদ। কে এম হামিদুল হক দুলাল: সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি।সোহান মোরশেদ: সাধারণ সম্পাদক, পৌর কোকো ক্রীড়া পরিষদ। ইমতিয়াজ মাহামুদ আতিক: সহ-সভাপতি, পৌর কমিটি। মিনহাজ কাজী ও ইমন কাজী: সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
এছাড়াও জেলা, উপজেলা এবং পৌর কমিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন