নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

কোটালীপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন....
  পরিদর্শনে অংশ নেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জে মোতায়েন সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।   পরিদর্শনকালে তারা কোটালীপাড়া উপজেলার ৬৩ নম্বর দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নম্বর বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনে গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোটালীপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন....
  পরিদর্শনে অংশ নেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জে মোতায়েন সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।   পরিদর্শনকালে তারা কোটালীপাড়া উপজেলার ৬৩ নম্বর দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নম্বর বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনে গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত