নজর বিডি

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সাতকানিয়া, লোহাগাড়া ও দক্ষিণ জেলাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে রাত থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠের সম্মুখভাগ পূর্ণ হয়ে যায়।

শনিবার সন্ধ্যায় তারেক রহমান চট্টগ্রামে পৌঁছান এবং রেডিসন ব্লু হোটেলে রাত্রিযাপন করেন। আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি তরুণদের সাথে 'পলিসি ডায়ালগ'-এ অংশ নেবেন এবং বেলা ১১টা ৩০ মিনিটে পলোগ্রাউন্ডের মহাসমাবেশে ভাষণ দেবেন।

চট্টগ্রাম সফর শেষ করে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রায় ২,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে ৩টি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে:

এখানে কেবল কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা থাকতে পারবেন।

সাংবাদিক এবং নারীদের জন্য সংরক্ষিত ব্লক। সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের জন্য উন্মুক্ত।

 তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় লালদিঘী ময়দানে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর তার এই সফরকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত